মেহেদী হাসান | ০৬:২১ পিএম, ২০২৪-১২-০৭
গুণগত মানসম্পন্ন পন্যের সমাহার নিয়ে পার্বত্য রাঙামাটি শহরে যাত্রা শুরু করেছে সারাদেশের অন্যতম পরিচিত সুপারশপ খ্যাত “স্বপ্ন”। শনিবার বিকেলে রাঙামাটি শহরের অন্যতম প্রধান বানিজ্যিক এলাকা বনরূপায় বহুল পরিচিত স্বপ্ন সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
এসময় ব্যবসায়ি নেতা আইয়ুব চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“স্বপ্ন” সুপারশপের কর্মকর্তা শহিদুল ইসলাম বাপ্পী জানিয়েছেন, দেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি শহরে আমাদের স্বপ্নের নতুন স্টোর রবিন টাওয়ারে শনিবার থেকে যাত্রা শুরু করেছে। গুনগত মান বজায় রেখে স্বপ্ন আছে রাঙামাটিবাসীর পাশে।
অত্রাঞ্চলের নাগরিকদের জন্য আমরা প্রাথমিকভাবে ইলেকট্রনিক্স সামগ্রী, হোম এক্সেসরিজ, বেবি আইটেমসহ ফ্রোজেন আইটেম নিয়ে যাত্রা শুরু করেছি।
তিনি জানান, সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় নতুনভাবে রাঙামাটি শহরে স্বপ্নের যাত্রাকালে আমরা তিন দিনের জন্য নির্দিষ্ট্য আইটেমের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ট, একটি কিনলে আরেকটি ফ্রি, দুইটি কিনলে একটি ফ্রি’র পাশাপাশি কিছু কিছু আইটেম অর্ধেক দামে পাওয়া যাবে।
স্বপ্ন সুপার শপের কর্মকর্তা শহিদুল ইসলাম বাপ্পী জানান, আমাদের বেশকিছু গাইডলাইন রয়েছে যেগুলো আমরা অনুসরণ করি। আমাদের স্টোরগুলোয় হ্যাসাপ (হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট) সার্টিফায়েড, গ্যাপ (গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস) সার্টিফিকেশন আছে। আমরা আইএসও অনুসরণ করি।
এছাড়া স্থানীয় নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় গাইডলাইন রয়েছে, সেগুলোর অধীনে আমরা গুণগত মান নিশ্চিত করি। স্টোরে কোল্ড চেইন বজায় রাখা, বিএসটিআই সার্টিফিকেশন পরীক্ষা করা হয়, আমদানি করা পণ্যের ডকুমেন্টস আমরা পরীক্ষা করি। এছাড়া যেসব উৎপাদকের পরিচিতি কম তাদের পণ্য আমাদের ল্যাবে পরীক্ষা করা হয় বলেও জানিয়েছেন তিনি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited